×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৮-১১
  • ৭২ বার পঠিত
রাজধানীর হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে আনা ওয়াশিং মেশিনের ভেতর থেকে ২৮ হাজার ২৭৫ পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাব। গত মঙ্গলবার রাতে ইয়াবার এই চালানসহ রুহুল আমিন ওরফে সাজ্জাদ (২৮) নামের এক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক জানান, কক্সবাজার থেকে কুরিয়ারে পার্সেলের মাধ্যমে মাদকের একটি বড় চালান ঢাকায় আসছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২-এর একটি দল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর হাজারীবাগ থানাধীন বেড়িবাঁধের প্রধান সড়কে একটি পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে এক ব্যক্তি ভ্যানে করে কুরিয়ার পার্সেল হিসেবে আনা একটি ওয়াশিং মেশিন নিয়ে যাচ্ছিলেন।

র‌্যাবের সন্দেহ হলে ওয়াশিং মেশিনের ভেতরে তল্লাশি করে ২৮ হাজার ২৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তারকৃত সাজ্জাদ চট্টগ্রামের আব্দুল সবুরের ছেলে। তিনি কক্সবাজার ও টেকনাফ থেকে রাজধানীতে মাদক নিয়ে আসার ক্ষেত্রে নিত্যনতুন পন্থা অবলম্বন করে আসছিলেন। তিনি সংঘবদ্ধ চক্রের ডিলার হিসেবে কাজ করেন। ইয়াবার চালানটি রাজধানীর বিভিন্ন এলাকায় খুচরা মাদক কারবারিদের কাছে বিক্রি করার কথা ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat