×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৮-১২
  • ৭৭ বার পঠিত
দেশে সাম্প্রতিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে জ্বালানি বিভাগকে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যোগ দেন। মন্ত্রিপরিষদের সদস্যরা মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে সভায় যোগ দেন।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে বলেন, জ্বালানি মন্ত্রণালয় বা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জ্বালানি মূল্যবৃদ্ধি সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত কী জানানো হয়েছে, তা মন্ত্রিপরিষদকে অবহিত করা হয়েছে।

সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে বিপিসি চেয়ারম্যান এ বিষয়ে বিশদ ব্যাখ্যা করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘যেহেতু এটি একটি কারিগরি বিষয়, সেহেতু জ্বালানি মন্ত্রণালয়কে আবারও এটি সবিস্তারে ব্যাখ্যা করতে বলা হয়েছে। ’

সরকার তার অবস্থান থেকে ফিরে আসবে কিনা, এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘তারা (মন্ত্রণালয় বা বিপিসি) সবকিছু পরিস্কারভাবে ব্যাখ্যা করবে। ’

গত শুক্রবার, ডিজেল মূল্য লিটার প্রতি ৩৪ টাকা থেকে ১১৪ টাকা, অকটেন মূল্য ৪৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং পেট্রোল মূল্য ৪৪ টাকা থেকে ১৩০ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat