×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৮-১৩
  • ৮২ বার পঠিত
গুচ্ছ ‘বি’ ইউনিটের (মানবিক শাখা) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। আজ শনিবার (১৩ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনে পরীক্ষা শেষে ওই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আটকের পর তাকে রাজধানীর কোতোয়ালি থানার নিকট সোপার্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, 'গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আইডি কার্ডের সাথে মিল না পাওয়ায় তাকে আটক করা হয়েছে। তাকে আমরা পুলিশের কাছে সোপর্দ করেছি। ' 
জানা যায়, গুচ্ছ ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগে সেজান মাহফুজের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে আসা ওই শিক্ষার্থীর নাম আবির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিম উদ্দিন হলের আবাসিক ছাত্র। সমাজবিজ্ঞান বিভাগের থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেজান মাহফুজের রোল ৩০৯৯৭৬। সেজান মাহফুজের পিতার নাম আব্দুল বারী ও মাতার নাম মাহফুজা বেগম। তিনি সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা করেছেন।

প্রক্সি দিতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে আটক করার সময় তার কাছে থাকা মোবাইল, মানিব্যাগ, ঘড়ি ও এটিএম কার্ড জব্দ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

সদরঘাট পুলিশ বক্সের উপ পরিদর্শক মো. নাহিদুল ইসলাম বলেন, 'ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া একজনকে প্রক্সি দেওয়া সন্দেহ আটক করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় ডিন অফিস বাদী হয়ে মামলা করবেন। মামলাটি প্রক্রিয়াধীন। '

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat