×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৮-১৪
  • ৮৫ বার পঠিত
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সংসদে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে খিলক্ষেতের লা-মেরিডিয়ান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাঁর প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী জানান, বাসের ধাক্কায় গাড়ির ঝাঁকুনিতে জি এম কাদের ব্যথা পেয়েছেন। তবে তাঁর শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই বা কাটেনি।

তিনি আরো জানান, বিকেলে অফিস শেষে বনানী থেকে সরকারি গাড়িতে উত্তরার বাসভবনে ফিরছিলেন জাপা চেয়ারম্যান। এ সময় তাঁর গাড়িটি অন্য গাড়ির সঙ্গে ধাক্কা খায়।

খিলক্ষেত থানার ওসি তানভীর আহমেদ জানান, একটি মোটরসাইকেলকে বাঁচাতে ‘শ্যামল বাংলা’ পরিবহনের একটি বাস হঠাৎ ব্রেক করে। এতে পেছনের একটি প্রাইভেট কার, মাইক্রোবাস ও জি এম কাদেরকে বহনকারী গাড়ি একটির সঙ্গে আরেকটি ধাক্কা খায়। বিরোধী দলের উপনেতার গাড়িচালকের সঙ্গে সমঝোতায় প্রাইভেট কার, মাইক্রোবাস ছেড়ে দেওয়া হয়েছে। বাসটি আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat