×
সদ্য প্রাপ্ত:
প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন
  • প্রকাশিত : ২০২২-০৮-১৬
  • ৮৪ বার পঠিত
আগামী বৃহস্পতিবার থেকে চীনের গুয়াংজু রুটে যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। চীনের অন্যতম এই গন্তব্যে আন্তর্জাতিক বিমান সংস্থার পাশাপাশি দেশিয় এয়ারলাইনসের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনস ফ্লাইট পরিচালনা করছে।

বিমান বাংলাদেশ সূত্র জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ফ্লাইট বিজি৩৬৬ স্থানীয় সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে চীনের গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ফিরতি ফ্লাইট বিজি৩৬৭ ঐদিন গুয়াংজু বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে ঢাকায় পৌঁছাবে রাত সাড়ে ৯টায়।

এদিকে মঙ্গলবার ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং-এর সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইননের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. যাহিদ হোসেন সাক্ষাৎ করেন। ঢাকাস্থ চীনা দূতাবাসে অনুষ্ঠিত এ সাক্ষাতে ঢাকা-গুয়াংজু রুটে বিমানের যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার বিষয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়। এ ছাড়াও বিমানের এমডি ও সিইও চীনের রাষ্ট্রদূতের সঙ্গে ঢাকা-কুনমিং রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

রাষ্ট্রদূত চীনে বিমানের নিয়মিত ফ্লাইট পরিচালনার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দুই দেশের মধ্যে বিমানের ফ্লাইট বাড়ানোর ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন।   

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat