×
সদ্য প্রাপ্ত:
প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন
  • প্রকাশিত : ২০২২-০৮-১৯
  • ৮৪ বার পঠিত
সবাই যখন বড় পর্দা থেকে ওটিটিতে যাচ্ছেন, সেখানে রোহিত শেঠি কেন বাদ থাকবেন। সময়ের স্রোতের সঙ্গে তাল মিলিয়ে তিনিও পা রেখেছেন ওটিটিতে। ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর হাত ধরে ওটিটিতে অভিষেক হতে চলেছে এই পরিচালকের। এরই মধ্যে তিনি দিলেন নতুন ঘোষণা। ‘গোলমাল’-এর নতুন গল্প নিয়ে আসছেন পরিচালক। এই ছবির আগের চারটি গল্পই দর্শকের কাছে বেশ জনপ্রিয়।

 রোহিত কিছুদিন আগেই ঘোষণা দিয়েছিলেন, অজয় দেবগনের সঙ্গে নির্মাণ করবেন ‘সিংহাম ৩’। আর এরই মধ্যে রোহিত নিশ্চিত করলেন, ‘গোলমাল ৫’–ও তিনি নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। ভারতীয় এক সংবাদ সংস্থাকে রোহিত বলেন, ‘আবারও আসবে “গোলমাল”–এর নতুন সিজন। হয়তো তা এক বছর পর। তবে এই ছবি তৈরি করতে তিনি সত্যিই ভালোবাসেন। যত দিন তিনি ছবি পরিচালনা করবেন, তত দিন তিনি “গোলমাল”–এর গল্পকে এগিয়ে নিয়ে যাবেন।’

রোহিত প্রধানত নির্মাণ করেন কপ ফিল্ম। এ ছাড়া ‘গোলমাল’ ও ‘সার্কাস’–এর মতো কমেডি ছবিও নির্মাণ করেন। এ ধরনের ছবি তৈরি করতে পেরে খুবই খুশি পরিচালক। যখন বলিউড ইন্ডাস্ট্রি বিশৃঙ্খলার মধ্যে রয়েছে, সেখানে তিনি তাঁর দলকে নিয়ে ছবি নির্মাণ করে যাচ্ছেন। ইন্ডাস্ট্রির মধ্যে অনেক পরিবর্তন এলেও রোহিত তাঁর ছবি নির্মাণের প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আনেননি।

রোহিত জানান, ‘গোলমাল’ ছবির কাজ তিনি অনেক আগেই শুরু করে দিতেন। কিন্তু করোনা পরিস্থিতির জন্য অন্য কাজ শেষ করতে দেরি হয়। এ জন্য শুরু করেননি। সব ঠিকঠাক থাকলে ‘সিংহাম ৩’–এর কাজ শেষ হলে আগামী বছর শুরু হবে ‘গোলমাল’-এর শুটিং।

‘গোলমাল ৫’ নিয়ে আসছেন রোহিত শেঠি
রোহিত শেঠিকে এখন দেখা যাচ্ছে টিভি রিয়েলিটি শো ‘খতর কা খিলাড়ি’তে। অনেক দিন ধরেই তিনি এই শো হোস্ট করছেন। এ ছাড়া তিনি সিদ্ধার্থ মালহোত্রা, শিল্পা শেঠিকে নিয়ে ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর সঙ্গে ওটিটির জগতে প্রবেশ করতে প্রস্তুত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat