×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৮-২০
  • ৯১ বার পঠিত
জিম্বাবুয়ে সিরিজ দিয়ে দেড় বছরের বিরতির পর জাতীয় দলে ফিরেছিলেন হাসান মাহমুদ। তরুণ এই পেসারের প্রত্যাবর্তনের সিরিজটা ভালোই কেটেছিল। 

দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। সেই সুবাদে হাসানের জায়গা হয় ১৭ সদস্যের এশিয়া কাপ দলেও।

কিন্তু আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনের সময় ডান পায়ের গোড়ালিতে চোট পান হাসান। ফিল্ডিং অনুশীলনের সময় এ ঘটনা ঘটে।

চোট পেয়ে ব্যথায় মাঠেই শুয়ে পড়েন হাসান মাহমুদ। চারপাশে তাঁর সতীর্থরা এবং ফিজিও
চোট পেয়ে ব্যথায় মাঠেই শুয়ে পড়েন হাসান মাহমুদ। চারপাশে তাঁর সতীর্থরা এবং ফিজিওছবি: শামসুল হক
পরে জানা গেছে, চোট সারতে সময় লাগবে কমপক্ষে তিন সপ্তাহ। সে ক্ষেত্রে এশিয়া কাপে আর খেলা হচ্ছে না হাসানের। বিসিবির এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশ দল ২৩ আগস্ট বিকেল পাঁচটায় এবারের এশিয়া কাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবে। এশিয়া কাপ শুরু হবে ২৭ আগস্ট। 

বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, প্রতিপক্ষ আফগানিস্তান। এর আগে প্রায় এক সপ্তাহ অনুশীলনের সময় পাবে বাংলাদেশ দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat