×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৮-২০
  • ৬৭ বার পঠিত
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, কোনো দেশ থেকে সাহায্য নিতে আওয়ামী লীগের পক্ষ থেকে বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। যদি পররাষ্ট্রমন্ত্রী কিছু বলে থাকেন সেটা তার বিষয়। এটা কোনোভাবে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বক্তব্য না।

শনিবার দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও জয়বাংলা পরিষদের পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ হচ্ছে স্বদেশ নির্ভর দল। আওয়ামী লীগ মাটি ও মানুষে বিশ্বাস করে। আওয়ামী লীগের শক্তি এবং ক্ষমতা এদেশের মানুষ। আওয়ামী লীগের ভিত্তি বাংলাদেশ। 

বিএনপির উদ্দেশে রেজাউল করিম বলেন, যারা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা চান, তারা বিভিন্ন সময়ে আমেরিকাসহ অন্যান্য দেশ ও বিশ্বব্যাংকে ধরনা দিয়েছেন। তারা মূলত নালিশি পার্টি। 

এসময় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির, সাধারণ সম্পাদক আব্দুন নূর দুলাল, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ জয় বাংলা পরিষদ ও তার নির্বাচনী এলাকা পিরোজপুর ও নাজিরপুরের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat