×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২৫-১০-২১
  • ৫৭ বার পঠিত

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী বলেছেন, আমাদের বড় দাবি পূরণ হয়েছে। এটা আমাদের বড় বিজয়। আন্দোলন করে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি ফিরছি। আমাদের আন্দোলন প্রত্যাহার করছি। আগামীকাল থেকে শ্রেণিকক্ষে ফিরছি।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি এ কথা বলেন। 

দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, গত ৮ দিন শিক্ষকরা শ্রেণিকক্ষে যেতে পারেননি। এটা আমাদের ন্যায্য দাবি ছিল। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত শনিবার স্কুল খোলা রাখবো। যে আট দিন শ্রেণিকক্ষে যেতে পারিনি, সেই আট দিন পুষিয়ে দেব।

তিনি বলেন, আমরা চিন্তা করেছি সরকার তো শুধু আমাদের নিয়ে না, শিক্ষকদের মধ্যে আরো গ্রুপ আছে, স্বতন্ত্র আছে, নন-এমপিও আছে, সরকারিদের আছে, বিশ্ববিদ্যালয় আছে, অনেকেরই দাবি আছে। আবার সরকারের বাইরে আরো অনেক পেশাজীবী আছে, সবার বিষয়টা দেখতে হয়। সেই জায়গা থেকে ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন আপনারা যদি এগিয়ে আসেন আমরা বসে সমাধান করতে চাই। আমরা কিছু ছাড় দিয়েছি ওনারা কিছু ছাড় দিয়েছেন। আমাদের বড় যে দাবিটা, আলহামদুলিল্লাহ এটা প্রায় পূরণ হয়ে গেছে। আমাদের বাড়িভাড়া এটা ১৫ শতাংশ করে প্রজ্ঞাপন করে আমার হাতে নিয়ে এসেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat