×
সদ্য প্রাপ্ত:
প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন
  • প্রকাশিত : ২০২৫-১১-০৫
  • ৬৩ বার পঠিত

ইসিতে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, ‘গণভোট নভেম্বর থেকে কিছুটা পিছিয়ে গেলেও তাতে অসুবিধা নেই। নির্বাচনের আগে হয়ে গেলেই যথেষ্ট। ফেব্রুয়ারির নির্ধারিত সময়েই আমরা নির্বাচন চাই।’

পোস্টাল ব্যালট প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোটার রেজিস্ট্রেশন আর পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার রেজিস্ট্রেশন আলাদা বিষয়। যারা ভোটার হিসেবে নিবন্ধিত, তারাই ভোট দিতে পারবেন—নির্বাচন কমিশন আমাদের এমনটাই জানিয়েছে

জোট রাজনীতি ও আসন বণ্টন প্রসঙ্গে এই জামায়াত নেতা বলেন, ‘জোট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আসন বণ্টন নিয়েও এনসিপি বা অন্য কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি।’

গণভোটের মাধ্যমে জুলাই সনদ আরও শক্তিশালী হবে বলে উল্লেখ করে হামিদুর রহমান বলেন, ‘অনতিবিলম্বে জুলাই সনদের অধ্যাদেশ নয়, আদেশ জারির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat