×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২৫-১১-১৭
  • ৬৯ বার পঠিত

রাজধানীর বংশাল থানাধীন সিক্কাটুলি মাজার গলি এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।

রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন– আইনউদ্দিন (৪৫), আমির উদ্দিন (৪০) ও রুমান (১৬)

দগ্ধ রুমান বলেন, ‘আমরা একটি জুতার কারখানায় কাজ করি। রাতে কাজ করার সময় হঠাৎ সলিউশনের আঠা থেকে অগ্নিকাণ্ড ঘটে। এতে আমরা দগ্ধ হই। পরে আমরা দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে এলে আমাদেরকে ভর্তি দেওয়া হয়।

আমাদের শরীরের অবস্থা খারাপ, অনেকটাই পুড়ে গেছে।’

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘রাত সোয়া ২টার দিকে দগ্ধ তিনজনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হলে তাদের হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। তাদের মধ্যে আইনউদ্দিনের শরীরের ২০ শতাংশ, আমির উদ্দিনের শরীরের ১০ শতাংশ ও রুমানের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat