×
  • প্রকাশিত : ২০২৫-১১-২৫
  • ১০৮ বার পঠিত
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। তিনি বলেন, বর্তমানে হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন। 

সোমবার (২৪ নভেম্বর) রাতে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। 

শাহাবুদ্দিন তালুকদার বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) আগের চেয়ে একটু ভালো আছেন। আমি সবসময় হাসপাতালে উনার পাশে উপস্থিত আছি। 

এর আগে রোববার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে খালেদা জিয়াকে ভর্তি করা হয়
সোমবার সন্ধ্যায় বোর্ডের আরেক সদস্য জানান, খালেদা জিয়ার নিউমোনিয়া হয়েছে। ওই চিকিৎসক বলেন, নিউমোনিয়া ছাড়াও আরও মাল্টি ডিজিস জটিলতা বেড়েছে। বয়সের কারণে চাইলেও সব চিকিৎসা একসঙ্গে নেওয়া যাচ্ছে না। ফলে ঝুঁকি থেকেই যাচ্ছে।

তিনি আরও বলেন, পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট ভালো-খারাপ দুটোই আছে এবং বিএনপির চেয়ারপারসনকে সব মিলিয়ে সপ্তাহ খানেক হাসপাতালে থাকার কথা জানানো হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat