×
সদ্য প্রাপ্ত:
প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন
  • প্রকাশিত : ২০২৫-১১-২৭
  • ৬৫ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টিসহ চার দলের সমন্বয়ে হতে যাচ্ছে আরেকটি নতুন রাজনৈতিক জোট। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জোটটি। আজ বেলা ১১টায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেশন হলে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে।

বুধবার (২৬ নভেম্বর) রাতে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান হাসনাত কাইয়ুম ও এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাৎ টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, চার দলের সমন্বয়ে আমরা একটি রাজনৈতিক জোট করতে যাচ্ছি। যেহেতু সামনে নির্বাচন, সেহেতু জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়া হবে।

জানা গেছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন ছয় দলীয় জোট গণতন্ত্র মঞ্চের শরিক দল ছিল। কিন্তু ২০২৪ সালের আগস্টের পর থেকে এই জোটের কার্যক্রমে কিছুটা নিষ্ক্রিয়তা দেখা দেয়।যার ফলে গণতন্ত্র মঞ্চের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়।

অন্যদিকে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতা এখনো হয়নি। তবে, গণতন্ত্র মঞ্চের একটি সূত্রে জানা গেছে, মঞ্চের ৬টি দলের মধ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া বাকি পাঁচটি দলকে বিএনপির আসন ছাড় দেওয়ার বিষয়ে মৌখিক আলোচনা হয়। কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলনকে আসন ছাড় দেওয়ার বিষয়ে বিএনপি এখনো ইতিবাচক সাড়া দেয়নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat