×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০১-০৩
  • ১১৭ বার পঠিত
সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে। স্বল্প আয়ের ভোক্তারা সোমবার থেকে সয়াবিন তেল, মসুর ডাল, চিনি ও পেঁয়াজ কিনতে পারবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিসিবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করা হয়েছে। পণ্যের দাম ও ক্রেতাপ্রতি বরাদ্দের পরিমাণে কোনো পরিবর্তন আনা হয়নি। ট্রাক থেকে একজন ক্রেতা আগের মতোই সর্বোচ্চ দুই কেজি করে চিনি, তেল ও মসুর ডাল কিনতে পারবেন। এছাড়া পেঁয়াজ কিনতে পারবেন দুই থেকে পাঁচ কেজি পর্যন্ত। প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬০ টাকা, পেঁয়াজ ৩০ টাকা, সয়াবিন তেল ১১০ টাকায় পাওয়া যাবে।

শুক্রবার ছাড়া ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই কার্যক্রম। প্রতিদিন ৪০০ থেকে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সব মহানগর, জেলা ও উপজেলায় পণ্য বিক্রি কার্যক্রম চলবে।




নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat