×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২৫-১২-২৯
  • ৩২ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন তাসনিম জারা। প্রার্থী হওয়ার জন্য তার নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষর প্রয়োজন। এই সংখ্যা প্রায় পাঁচ হাজার।

এ লক্ষ্যে রোববার (২৮ ডিসেম্বর) সকাল থেকে স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন তাসনিম জারা। এক দিনেই প্রায় তিন হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তাসনিম জারা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রোববার রাত সাড়ে ৯টায় এক পোস্টে বলেছেন, ‘আমরা সকাল থেকে আপনাদের স্বাক্ষর সংগ্রহ করছি। এখন পর্যন্ত প্রায় ৩ হাজার স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে ৫ হাজার স্বাক্ষর সংগ্রহ করতে হবে।’স্বাক্ষর সংগ্রহে স্বেচ্ছাসেবকদের ভূমিকার কথা উল্লেখ করে তাসনিম জারা বলেন, ‘মাহি, সাগরিকা ও রাফির মতো ইনোভেটিভ (উদ্ভাবনী বুদ্ধিসম্পন্ন) স্বেচ্ছাসেবকেরা আমাদের কাছ থেকে ফর্ম নিয়ে অল্প সময়ের মধ্যে ১০–২০টি করে স্বাক্ষর সংগ্রহ করে ফেরত দিচ্ছেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat