×
  • প্রকাশিত : ২০২৬-০১-১১
  • ৩৭ বার পঠিত

বায়ুদূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

রোববার (১১ জানুয়ারি) সকাল ৮টা ২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার)-এর সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

আইকিউএয়ার’র তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুর মান সূচক (AQI) স্কোর ছিল ২৫৭। এ স্কোর অনুযায়ী ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লির বায়ুদূষণ স্কোর ২২৭, যা একইভাবে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। শহরটির বায়ু দূষণ স্কোর ২১৯, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর মান সূচক শূন্য থেকে ৫০ হলে তা ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর ধরা হয়। আর ৩০১-এর বেশি স্কোর হলে বায়ুর মান দুর্যোগপূর্ণ পর্যায়ে পৌঁছায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat