বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মোড়ের সামনে দাঁড়িয়ে আছে দেশ। দীর্ঘদিন নিষিদ্ধ, দমন-পীড়নের শিকার এবং প্রায় রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করে দেওয়া একটি দল— জামায়াতে ইসলামী— এবার প্রথমবারের মতো বাস্তব অর্থেই ক্ষমতার কাছাকাছি পৌঁছেছে বলে মনে করছেন দলটির সমর্থক ও রাজনৈতিক বিশ্লেষকেরা।বুধবার (২১ জানুয়ারি) আলজাজিরার এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, ইতিহাসে প্রথমবারের মতো ক্ষমতাসীন জোটের নেতা হিসেবে ক্ষমতা দখলের সত্যিকারের সুযোগ পেয়েছে এই ইসলামপন্থী দলটি। বাংলাদেশের খবরের পাঠকদের জন্য প্রতিবেদনের বিশ্লেষণ তুলে ধরো হলো। ফরিদপুর জেলার ৪৫ বছর বয়সী ব্যাংকার আব্দুর রাজ্জাক বলেন, জীবনে এই প্রথম তিনি বিশ্বাস করছেন, যে দলকে তিনি সমর্থন করেন, সেই জামায়াতে ইসলামী ক্ষমতাসীন জোটের নেতৃত্বে যেতে পারে। নিজ এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে তিনি দেখছেন, মানুষ ঐক্যবদ্ধভাবেই জামায়াতের দিকে ঝুঁকছে।
এ জাতীয় আরো খবর..