×
সদ্য প্রাপ্ত:
প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন
  • প্রকাশিত : ২০২৬-০১-২৮
  • ৩৬ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে ১১ দল সমর্থিত দাঁড়িপাল্লা-ঈগল প্রতীকের নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত এ জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।দলীয় সূত্র জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে জনসভা শুরু হবে। ফেনী-১ আসনের প্রার্থী এসএম কামাল উদ্দিন, ফেনী-২ আসনের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু এবং ফেনী-৩ আসনের প্রার্থী ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিকের সমর্থনে আয়োজিত এ সমাবেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি আবু তাহের মোহাম্মদ মাসুম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম ও চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি অংশ নেবেন।

জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান বলেন, জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে। জামায়াতের আমিরের নির্দেশনা অনুযায়ী দাঁড়িপাল্লা ও ঈগল প্রতীককে জয়ী করতে নেতাকর্মীরা কাজ করবে। সমাবেশের মাধ্যমে নেতাকর্মীরা আরও উজ্জীবিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat