×
  • প্রকাশিত : ২০২৬-০৩-০৮
  • ৪১ বার পঠিত
ইরানের ৪টি তেলের ডিপো এবং একটি পেট্রোলিয়াম পরিবহন কেন্দ্রে বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান বাহিনী। এতে অন্তত ৪ জন নিহত হয়েছে এবং এসব স্থাপনার গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে।ইরানের জাতীয় তেল উত্তোলন ও বিতরণ কোম্পানির শীর্ষ নির্বাহী কেরামাত বিয়েসকারামি দেশটির সরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

কেরামাত বিয়েসকারামিতদ বলেন, “গতকাল (শনিবার) রাতে তেহরান এবং আলবোর্জে মার্কিন-ইসরায়েল বিমান বাহিনীর বোমায় আমাদের চারটি তেলের ডিপো এবং একটি পেট্রোলিয়াম পরিবহন কেন্দ্রের গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ৪ জন নিহতও হয়েছে। নিহতদের মধ্যে দু’জন তেলের ট্যাংকার ট্রাকের চালক ছিলেন।”ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ) পৃথক এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একাধিক ভিডিও চিত্রে দেখা গেছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান বাহিনীর বোমায় তেলের ডিপোগুলোতে বিশাল আকারে আগুন জ্বলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat