×
  • প্রকাশিত : ২০২৬-০৩-০৮
  • ২৩ বার পঠিত
৪ বা ১০ শতাংশ নয়, প্রতিটি রাজনৈতিক দলে নারীর প্রতিনিধিত্ব ৩৩ শতাংশ নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। পাশাপাশি রাজনৈতিক ইশতেহার কতদিনে বাস্তবায়ন করা হবে তার সুনির্দিষ্ট সময়সীমা নারী সমাজ জানতে চায়। সংসদের গতানুগতিক চেহারা পরিবর্তিত হতে হবে বলেও দাবি মহিলা পরিষদের।ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে নারীর সমঅধিকার প্রতিষ্ঠায় বৈষম্য নিরসন ও ন্যায়বিচার নিশ্চিত করো - এই স্লোগানের আলোকে রোববার সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যালি অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনটি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, ক্রমাগত নতুন পরিস্থিতির সঙ্গে নারী আন্দোলনকে খাপ খাইয়ে চলতে হচ্ছে। নারী আন্দোলন একটি চলমান প্রক্রিয়া। যুগ পেরিয়ে নতুনভাবে, নতুন পরিবেশে নারী আন্দোলন প্রবেশ করে। অধিকার পেতে, আমাদের অ্যাকশন নিতে হবে। নারীর মর্যাদা ও ন্যায় প্রতিষ্ঠায় সবচেয়ে বড় বাধা নারীর প্রতি সহিংসতা। অধিকারের পাশাপাশি ন্যায়ের আন্দোলনকে জোরদার করতে হবে। নারীর প্রতি সহিংসতার ঘটনায় আইন বাস্তবায়নের প্রকৃতি উল্লেখ করে তিনি বলেন, ধর্ষণের ঘটনায় ৯০টি ফাঁসির অর্ডার হলেও কোনো ফাঁসি কার্যকর হয়নি। তিনি এসময় সরকারের প্রতি নারীর প্রতি সহিংসতা নিরসনে টাস্কফোর্স গঠনের আহ্বান জানান। 

নারী এমপিদের কাছে নারী ইস্যু সংসদে প্রতিদিন তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, নারীর প্রতি ভয়ভীতি দেখানো নারীপ্রগতি বিরুদ্ধ গোষ্ঠী এখন তৎপর আছে- এবিষয়ে আমাদের সচেতন থাকতে হবে, তীক্ষ্ম দৃষ্টি রাখতে হবে। নারী আন্দোলন চলবে। এর বিপক্ষে যে ন্যারেটিভ আছে সেখানে নারী আন্দোলনের ন্যারেটিভ ঠিক করতে হবে; নারী আন্দোলনের অ্যাডভোকেসি কৌশল বদল করতে হবে। আজকের সমাবেশে নারী সাংসদদের নিয়ে কক্কাস তৈরির যে প্রস্তাব এসেছে তা নারী আন্দোলনেরই ফসল। নারী আন্দোলন মাঠ ছাড়বে না। জোট গড়ে তুলতে হবে। সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat