×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০১-০৯
  • ১২৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : শ্রীলংকা থেকে আগত কমনওয়েলথ গেমস-২০২২ এর ‘কুইন্স ব্যাটন’কে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে গ্রহন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। তিনি আজ রবিবার (০৯ জানুয়ারি) অলিম্পিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ‘কুইন্স ব্যাটন’কে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে স্বাগত জানান। কুইন্স ব্যাটন গ্রহনকালে প্রতিমন্ত্রী বলেন ‘কুইন্স ব্যাটন’ কমনওয়েলথ গেমসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যের একটি অংশ। কুইন্স ব্যাটনের বিশ্ব ভ্রমনের অংশ হিসেবে বাংলাদেশে আগমনকে আমি স্বাগত জানাই। বাংলাদেশের জন্য এটি একটি দারুণ মুহূর্ত। বাংলাদেশ প্রথম ১৯৭৮ সালে কমনওয়েলথ গেমসে অংশগ্রহন করে। এরপর ১৯৯০ সাল থেকে প্রতিটি কমনওয়েলথ গেমসে অংশগ্রহন করে কৃতিত্বের সাক্ষর রেখে চলেছে। এ বছরও বিভিন্ন ইভেন্টে বাংলাদেশ বিশ্বের অন্যতম এ মেগা ইভেন্টে অংশগ্রহন করবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।’ এ সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া) মো. মোশারফ হোসেন মোল্লা, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শেখ বশির আহমেদ মামুন এবং ইন্তেখাবুল হামিদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat