×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৫-১২
  • ১১৪ বার পঠিত
ব্যাট হাতে সময়টা খারাপ যাচ্ছে সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলির। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে চলতি আসরে তিনবার মেরেছেন ‘গোল্ডেন ডাক’। নিজের ফর্ম নিয়ে মুখ খুলেছেন কোহলি। কথা বলেছেন বেঙ্গালুরুর সাবেক ব্যাটার এবিডি ভিলিয়ার্সকে নিয়েও।


দীর্ঘদিন একসঙ্গে ব্যাট করেছেন কোহলি ও ডি ভিলিয়ার্স। প্রোটিয়া তারকাকে মিস করেন কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘আমি ওকে খুব মিস করি। নিয়মিত ওর সঙ্গে কথা হয়। সে এখন আমেরিকায় পরিবার ও বন্ধুদের সাথে গলফে মজে আছে। ’

রয়্যাল চ্যালেঞ্জার্সে ফের অন্য কোনো ভূমিকায় ডি ভিলিয়ার্সকে দেখা যেতে পারে। সে আভাস দিয়েছেন কোহলি, ‘আমরা প্রত্যেকেই (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সবাই) ওর সাথে যোগাযোগ রাখি। সেই নিজেও আরসিবির প্রতিটা খেলা দেখছে। আশা করছি, পরের মৌসুমে কোনো এক নতুন ভূমিকায় ওকে দেখা যাবে। ’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat