×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৫-১৬
  • ১১০ বার পঠিত
টানা তিন ম্যাচ জয়ের পর পয়েন্ট খুয়ালো বার্সেলোনা। নিয়মিত একাদশে বেশ কয়েকজন খেলোয়াড় ছাড়া খেলতে নেমে ভুগতে হল জাভির দলকে। গেতাফের মাঠে বিবর্ণ ম্যাচ উপহার দিয়ে এক পয়েন্ট ভাগাভাগি করলো দুই দল।

রোববার রাতে গেতাফের মাঠে স্বাগতিকদের সঙ্গে গোল শূন্য ড্র করেছে বার্সেলোনা।

এর ফলে ৩৭ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে লা লিগায় রানার্সাপ হওয়া নিশ্চিত হয়েছে বার্সেলোনার। এতে আগামী মৌসুমে স্প্যানিশ সুপার কাপ খেলা নিশ্চিত করলো কাতালানরা। আর এর আগেই সেরা চারে থাকা নিশ্চিত করে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে বার্সেলোনা।  
প্রতিপক্ষে মাঠে আক্রমণে বিবর্ণ ছিল বার্সেলোনা। পুরো ম্যাচে বল দখলে ৭২ ভাগ থাকলেও মাত্র পাঁচটি শট নিতে পেরেছে অবামেয়াংরা। যার মাত্র একটি লক্ষ্যে ছিল। গেতাফে ৯ শটের ৩টি লক্ষ্যে রেখেছিল। আগামী ২২ মে লিগের শেষ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে মুখোমুখি হবে বার্সেলোনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat