×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৫-১৯
  • ১১২ বার পঠিত
দেশেজুড়ে গরমের দাবদাহ বৃদ্ধি পেতে পারে। আগামী দুই দিন সার্বিক তাপমাত্রা দিনে সব্বোর্চ ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। দুই দিন পরে আবারও হালকা থেকে ভারি বর্ষণসহ বৃষ্টি শুরু হতে পারে। আজ বুধবার সন্ধ্যায় আবহাওয়াবিদ তারিফুল ইসলাম কবির কালের কণ্ঠকে এ পূর্বাভাস জানান।


আবহাওয়া অধিদপ্তরের পূর্বভাসে জানানো হয়, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, রাজশাহী, খুলনা, সাতক্ষীরা, যশোর ও বাগেরহাট জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।  

তারিফুল ইসলাম বলেন, কাল বৃহস্পতি ও শুক্রবার আবহাওয়া অপরিবর্তিত থাকবে। আর্দ্রতা বেশি হওয়ায় গরম ভাবটা বেশি। রাতের দিকে এই ভাপসা গরমটা আরো বৃদ্ধি পেতে পারে। এর মধ্যে দেশের কয়েক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রা একই থাকবে।

পূর্বভাসে আরো জানানো হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় প্রবল বিজলি চমকানোসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে। এদিকে লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat