×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৫-২০
  • ১৫৫ বার পঠিত
দেশেজুড়ে বাড়তে পারে গরমের তীব্রতা। একই সঙ্গে দু'দিন ধরে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বভাসে আরো জানানো হয়, রাজশাহী, মাদারীপুর, চাঁদপুর ও বাগেরহাট জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
তা অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদ তারিফুল ইসলাম কবির বলেন, আগামী দু'দিন সার্বিক তাপমাত্রা দিনে সর্বোচ্চ ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আর্দ্রতা বেশি হওয়ায় গরম ভাবটা বেশি। রাতের দিকে এই ভাপসা গরমটা আরো বৃদ্ধি পেতে পারে। এর মধ্যে দেশের কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রা একই থাকবে। আগামী ৪৮ ঘণ্টা আবহাওয়া অপরিবর্তিত থাকবে। রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।  

পূর্বভাসে আরো জানানো হয়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সাথে বৃষ্টি হতে পারে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও  বরিশাল বিভাগের দু-এক জায়গায় প্রবল বিজলি চমকানোসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এদিকে লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat