×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৫-২০
  • ৯৭ বার পঠিত
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজির বেশি স্বর্ণসহ শারজাহফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টম হাউস প্রিভেন্টিভ টিম। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইট থেকে তাকে আটক করা হয়। ওই যাত্রীর নাম ওমর ফারুক।  

জানা গেছে, গ্রিন চ্যানেল অতিক্রমকালে ওমর ফারুকের লাগেজ স্ক্যান করে তাকে আর্চওয়ে করানো হয়।


স্ক্যানিংয়ে তার লাগেজের ভেতর স্বর্ণ ধরা পড়ে। পরে তার প্যান্টের পকেট থেকে স্বর্ণ উদ্ধার ছাড়াও কাস্টম ব্যাগেজ কাউন্টারের লাগেজ খুলে ৮টি স্বর্ণবার ও তার পরিহিত প্যান্ট থেকে ২টি স্বর্ণবার এবং ৯৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ১.২৫৮ কেজি এবং বাজারমূল্য প্রায় ৯৩ লাখ টাকা। স্বর্ণ ও যাত্রীর বিষয়ে ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat