×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৫-২৭
  • ৭৭ বার পঠিত
প্রথমবারের মতো মা হলেন মডেল, অভিনেত্রী ও সঞ্চালক মারিয়া নূর। আজ শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সুসংবাদ দেন তিনি। পরে প্রথম আলোকেও মা হওয়ার কথা নিশ্চিত করেন মারিয়া। আজ খবরটি জানালেও তিনি মা হয়েছে ১২ মে। এর আগে চলতি বছেরর জানুয়ারিতে যুক্তরাষ্ট্র যান মারিয়া। সেখানেই তাঁর সন্তানের জন্ম হয়েছে।

পুত্রসন্তান জন্ম দেওয়ার খবর শেয়ার করে ফেসবুকে তিনি লিখেছেন, ‘মে মাসের ঠিক সময়েই আমাদের ছেলে সেহান যারিব পৃথিবীতে এসেছে। মাশ আল্লাহ আমরা ছোট্ট ছেলেকে পেয়ে ভীষণ কৃতজ্ঞ ও ধন্য। আমাদের জন্য দোয়া করবেন।’ ছেলের আঙুল ধরে থাকার ছবি শেয়ার করে তিনি আরও লিখেছেন, প্রথম দর্শনে প্রেম খুব সত্যি।


গত বছর মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিজ অ্যান্ড জেন্টেলমেন’–এ অভিনয় করে প্রশংসিত হন মারিয়া। এ ছাড়া নিয়মিত বিভিন্ন টিভি চ্যানেলে ক্রিকেট শো সঞ্চালনা করে থাকেন। তবে অন্তঃসত্ত্বা হওয়ার পর সব ধরনের কাজ থেকে বিরতি নেন।

প্রথম আলোকে মারিয়া জানান পর্দায় তাঁর বিরতি আরও দীর্ঘায়িত হওয়ার কথা, ‘এ বছর দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই। প্রথম ছয় মাস তো পুরোপুরি ওকেই সময় দিতে হবে। সব ঠিক থাকলে আগামী বছর ইনশা আল্লাহ ফিরব।’

এর আগে চলতি বছেরর ফেব্রুয়ারিতে বেবিবাম্পের ছবি দিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান মারিয়া। ২০১১ সালের ১৫ জুন বিয়ে সাইফুল ইসলাম জুলফিকারকে বিয়ে করেন মারিয়া। বিয়ের ১১ বছর পর এই দম্পতির ঘর আলো করে এল প্রথম সন্তান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat