×
সদ্য প্রাপ্ত:
প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন
  • প্রকাশিত : ২০২২-০৫-২৯
  • ৮৯ বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন পলাশ আহমেদ নামের এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আজ রবিবার (২৯ মে) দুপুর ২টা ২৫ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, রবিবার দুপুরে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যান পলাশ আহমেদ।


এরপর তার বন্ধু ও হলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করেন। প্রায় ২৫ মিনিট পর তাকে উদ্ধার করতে আসে ফায়ার সার্ভিসের একটি দল।  
পলাশকে উদ্ধারের পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রহিম জানান, হলের পুকুরে এক শিক্ষার্থী গোসল করতে নেমে ডুবে গেছে। তার বন্ধু ও হলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যায়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat