×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৬-০১
  • ৬৯ বার পঠিত
আজ দেশের সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা আছে। গতকাল মঙ্গলবার থেকে টেকনাফ উপকূল দিয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশে প্রবেশ করতে শুরু করেছে।  

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানা যায়, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে।  

পূর্বাভাসে আরো জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।


একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলে তীব্র রোদ আর গরম তাপমাত্রা বিরাজ করছে, যা আগামী ২ জুন হতে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ স্থানে প্রবল বর্ষণ হওয়ার আশঙ্কা আছে বলে পূর্বাভাসে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat