×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৬-০২
  • ৭১ বার পঠিত
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দলের মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের নির্বাচনি প্রচার দেখতে যাচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তারা আগামী ৩ জুন থেকে কয়েক দিন সেখানে অবস্থান করবেন। 

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণে সংসদ সদস্যদের নির্বাচনি প্রচারে থাকার সুযোগ না থাকায় দলটির অনেক জ্যেষ্ঠ নেতারা কুমিল্লায় যেতে পারছেন না। এ কারণে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের মধ্যে যারা সংসদ সদস্য নন তাদের নিয়ে এই পর্যবেক্ষণ টিম করা হয়েছে। আগামী ৬ জুন দলের কেন্দ্রীয় নেতাদের আরেকটি প্রতিনিধি দলের কুমিল্লায় যাওয়ার কথা রয়েছে। 


এই পর্যবেক্ষণ টিমে আছেন ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat