×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৬-১১
  • ৮৬ বার পঠিত
নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির ঘোষণা আগামী সপ্তাহেই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১০ জুন) বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, আশা করি আগামী সপ্তাহেই আমরা এমপিওভুক্তির একটি সংবাদ দিতে পারব। এমপিওভুক্তির বিষয়টি দ্রুতই প্রকাশ করতে পারব।

কী পরিমাণ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আওতায় আসবে? এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এর সংখ্যা কত সেটি এ মুহূর্তে বলতে পারছি না।

২০২২-২৩ অর্থবছরের বাজেটে বরাদ্দ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে মন্ত্রী বলেন, জনগণের উপযোগী যে বাজেট করার কথা, সে ধরনের বাজেট করা হয়েছে। সত্যিকার অর্থেই এই বাজেট জনকল্যাণমুখী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, গভর্নর ফজলে কবির, এনবিআর চেয়ারম্যান রহমতুন মমিন, অর্থ বিভাগের সচিব আব্দুর রউফ তালুকদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat