×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৬-২৬
  • ৮১ বার পঠিত
 ২৪ জুন তারিখটি হয়তো লিওনেল মেসি–সমর্থকদের হৃদয়ে খোদাই করে রাখা। ৩৫ বছর আগে এই দিনেই যে পৃথিবী আলো করে এসেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। গতকাল ছিল সেই বিশেষ দিন। 

অনেকের চোখেই মেসি সময়ের সেরা ফুটবলার, ইতিহাসের সেরাও। ফুটবল খেলে পৃথিবীর মানুষকে এত আনন্দ আর খুব কম খেলোয়াড়ই দিতে পেরেছেন। তাঁর জন্মদিনের উদ্‌যাপন কতটা ধুমধাম করে হবে, তা সহজেই অনুমেয়।

সারা বিশ্বে ভক্তরা তাঁর জন্মদিন অনেকভাবে উদ্‌যাপন করেছেন। আর মেসি কী করেছেন? জন্মদিন উপলক্ষে পরিবার, কাছের বন্ধুদের পাশাপাশি জাতীয় দলের সতীর্থদের সঙ্গে কেক কেটেছেন মেসি। 

কাল জন্মদিনের সে পার্টিতে উপস্থিত ছিলেন নিকোলাস ওতামেন্দি, জিওভানি লে সেলসো, লিয়ান্দ্রো পারেদেস, লাওতারো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, আনহেল কোরেয়া, রদ্রিগো দি পল, আনহেল দি মারিয়া ও আলেহান্দ্রো পাপু গোমেজ। 
১ / ৪
রদ্রিগো দি পল আর লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে মেসি
রদ্রিগো দি পল আর লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে মেসি 
২ / ৪
মেসির ঘাড়ে হাত রেখে ‘শুভ জন্মদিন ভাই’ লিখে ছবিটি স্টোরি হিসেবে ব্যবহার করেছেন রদ্রিগো দি পল
মেসির ঘাড়ে হাত রেখে ‘শুভ জন্মদিন ভাই’ লিখে ছবিটি স্টোরি হিসেবে ব্যবহার করেছেন রদ্রিগো দি পল
৩ / ৪
মেসি ও লুইস সুয়ারেজ দুজনের দুটি পথ বেঁকে গেলেও বন্ধুত্ব এখনো অটুট।  মেসি ও তাঁর স্ত্রী আন্তনেলা রোকুজ্জোর সঙ্গে হাস্যোজ্জ্বল সুয়ারেজ ও তাঁর স্ত্রী সোফিয়া বলবি
মেসি ও লুইস সুয়ারেজ দুজনের দুটি পথ বেঁকে গেলেও বন্ধুত্ব এখনো অটুট।  মেসি ও তাঁর স্ত্রী আন্তনেলা রোকুজ্জোর সঙ্গে হাস্যোজ্জ্বল সুয়ারেজ ও তাঁর স্ত্রী সোফিয়া বলবি

৪ / ৪
পারেদেসের হাতে ট্রফি আর তাঁকে জড়িয়ে ধরে রেখেছেন মেসি। সে ছবিতে ‘শুভ জন্মদিন ফেনোমেনন’ লিখে পোস্ট করেছেন পারেদেস
পারেদেসের হাতে ট্রফি আর তাঁকে জড়িয়ে ধরে রেখেছেন মেসি। সে ছবিতে ‘শুভ জন্মদিন ফেনোমেনন’ লিখে পোস্ট করেছেন পারেদেস 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat