×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৭-১৬
  • ৮৬ বার পঠিত
ফেসবুক স্ক্রল করতে করতে রুনা লায়লার আইডিতে এসে থামতে হলো। দেশের সংগীতের কিংবদন্তি এই শিল্পীর ফেসবুকে হঠাৎ তাঁর সঙ্গে দেখা গেল কলকাতার মল্লিক পরিবারের অভিনয়শিল্পী সদস্যদের। দুই দেশের দুই পরিবারের তারকারা একত্র হয়েছিলেন। মেতে উঠেছিলেন আড্ডায়। ছিল খাওয়াদাওয়া। রুনা লায়লাও জানালেন, রঞ্জিত মল্লিকের বাড়িতে সুন্দর সময় কেটেছে তাঁদের।

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার এবারের ঈদ কেটেছে কলকাতায়। অভিনয়শিল্পী স্বামী আলমগীরকে নিয়ে এবারের ঈদ তিনি সেখানেই কাটিয়েছেন। আজ ১৬ জুলাই তাঁদের ঢাকায় ফেরার কথা রয়েছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার রাতে রুনা লায়লার ফেসবুকে দেখা গেল কয়েকটি স্থিরচিত্র। এসব স্থিরচিত্রে তিনি আর আলমগীর ছাড়াও ছিলেন রঞ্জিত মল্লিক, তাঁর স্ত্রী দীপা মল্লিক ও অভিনয়শিল্পী মেয়ে কোয়েল মল্লিক।

রুনা লায়লা বলেন, ‘কলকাতায় এলেই এখানকার বন্ধু ও ভালোবাসার মানুষদের বাড়িতে বেড়াতে যাওয়া লাগে। রঞ্জিত মল্লিক সাহেবের পরিবার আলমগীর সাহেব ও আমার ভীষণ আপনজন। এবার কলকাতায় এসেছি শুনেই, তাঁরা দাওয়াত করেছেন। বিকেলে তাঁদের বাসায় গিয়েছিলাম। রাত আটটার আগে ফিরে এসেছি। আমাদেরও একটা সুন্দর বিকেল–সন্ধ্যা কাটল। অনেক দিন পর তাঁদের পরিবারের সবাইকে পেয়ে বেশ ভালো লাগল। কলকাতার বন্ধুরাও ঢাকায় এলে আমাদের বাড়িতে অতিথি হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat