×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৮-১৬
  • ৭৩ বার পঠিত
রাজধানীর চকবাজারের কামালবাগের দেবীদাস প্লেন ঘাটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার 'বরিশাল হোটেলের' মালিক মো. ফখর উদ্দিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।  

এদিন আসামিকে আদালতে হাজির করা হয়। এর পর মামলার তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক রাজীব কুমার সরকার।

এ সময় আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামির আইনজীবী। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন না মঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবারের অগ্নিকাণ্ডে ফখর উদ্দিনের রেস্টুরেন্টের ছয় কর্মী ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় রেস্টুরেন্টের কর্মী রুবেলের ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat